Wednesday, November 4

বেনাপোল বন্দরের বাইপাশ সড়কে নতুন নিয়ন্ত্রণ চেকপোস্ট গেট’র উদ্বোধন

0

বেনাপোল সংবাদদাদা : আমদানি রফতানি বানিজ্যে গতিশীলতা, যানজট নিরসন ও রাজস্ব ফাকি রোধে আজ মঙ্গলবার বিকেলে বেনাপোল বন্দরের বাইপাশ সড়কে নতুন নিয়ন্ত্রণ চেকপোস্ট গেট’র উদ্বোধন করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বাইপাস সড়ক দিয়ে এখন থেকে পচনশীল পন্য সহ ২১ টি আইটেম’র খালাশ দেয়া হবে। ফিতা কেটে নিয়ন্ত্রণ চেকপোস্ট গেট’র উদ্বোধন করেন বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হুসাইন চৌধুরী। উদ্বোধন শেষে ব্যবসায়ীদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কাস্টমস’র অতিরিক্ত কমিশনার জাকির হোসেন ও বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন।
আমদানি রফতানি বানিজ্যে গতিশীলতা ও রাজস্ব বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন বেনাপোল বন্দরের পরিচালক আমিনুর রহমান, বেনাপোল সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, যুগ্ম কমিশনার এহসানুল হক , ডেপুটি কমিশনার মারুফুল ইসলাম ও রুবেল সাহেব।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.