ব্যাংকে লেনদেনের সময় ১ ঘণ্টা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী রোববার (৫ এপ্রিল) থেকে লেনদেনের নতুন সময়সূচি হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। তবে লেনদেন পরবর্তী কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, উল্লেখিত সময়ে গ্রাহকরা নগদ জমা, উত্তোলন, পে-অর্ডার ইস্যু ও সীমিত আকারে চেকের বিপরীতে লেনদেন করতে পারবেন।
প্রথম দফা সাধারণ ছুটির দিনগুলোতে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত লেনদেন এবং পরবর্তী কাজ সম্পন্নের জন্য দেড়টা পর্যন্ত ব্যাংক খোলা ছিল।