ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৭

0

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। দমকল বাহিনী ও স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার রাতে ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলীয় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। তারা জানিয়েছে, দুর্ঘটনার শিকার বাসটিতে ৪০ জন আরোহী ছিলেন।
ব্রাজিলের দমকল বাহিনীর কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, সাও পাওলোর প্রায় ১৮০ কিলোমিটার দূরে ক্যাম্পোস দে জোরদাও এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। তারা জানায়, একটি গাড়িকে ধাক্কা দেয়ার পর ওই বাসটি উল্টে যায়।
খবরে বলা হয়েছে, ওই ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। একজন প্রত্যক্ষদর্শীর রেকর্ড করা ভিডিওতে দেখা গেছে, বাসের সঙ্গে ধাক্কা খাওয়া গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গেছে।
ব্রাজিলে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৮ সালের বৈশ্বিক নিরাপদ সড়কের রিপোর্ট অনুযাযী, ২০১৬ সালে ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় ৪১ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.