Friday, September 25

ভারতীয় সহকর্মীর আচরণে ক্ষুব্ধ মাহি

0

ভারতীয়রা কথায় কথায় বাংলাদেশকে ছোট করে। সম্প্রতি এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে হালের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহিকে।

যুক্তরাজ্যে যৌথ প্রযোজনার সিনেমা ‘তুই শুধু আমার’-এর শুটিং করতে গিয়ে ভারতীয় কয়েকজন সহকর্মীর আচরণে ক্ষুব্ধ হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মাহি। ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে মাহি তাঁর এই ক্ষোভের কথা জানান। শুধু তাই নয়, তাঁদের আচরণে মাহি এতটাই কষ্ট পেয়েছেন যে, দেশের কাছে ক্ষমাও চেয়েছেন।
ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহি লেখেন, ‘পারলে আমাকে ক্ষমা করে দিও, মা (বাংলাদেশ)। আমি এমন কিছু ভারতীয় (সবাই না, শুধুমাত্র গুটি কয়েক) দের সঙ্গে কাজ করছি, যারা কথায় কথায় তোমাকে ছোট করার হিম্মত দেখায়। কিন্তু বিশ্বাস করো, আমি এবং আমার মতো আরও কয়েকজন থাকতে তোমাকে ছোট করার ক্ষমতা কারও হবে না। কোনো দিন না। তুমি (বাংলাদেশ) আর “মা” থাকবে মাথার ওপরে। কারণ তোমরা দুজনেই আমার “মা”।’
৩ জুন ‘তুই শুধু আমার’ সিনেমার শুটিং করতে যুক্তরাজ্যে যান মাহি। এই ছবিতে মাহির বিপরীতে অভিনয় করছেন টালিউডের সোহম ও ওম। এটি যৌথভাবে পরিচালনা করছেন কলকাতার জয়দীপ মুখার্জি ও বাংলাদেশের অনন্য মামুন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.