ভারতের মহারাষ্ট্র রাজ্যে নাগপুর-মুম্বাইয়ের মধ্যে চলাচলকারী দুরন্ত এক্সপ্রেসের ইঞ্জিনসহ অন্তত ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে।
এক টুইটে ভারতের কেন্দ্রীয় রেলওয়ে জানিয়েছে, কেউ আঘাত পেয়েছেন বলে কোনো খবর পাওয়া যায়নি এবং যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। গণমাধ্যমে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, যাত্রীরা নিজ উদ্যোগে লাইনচ্যুত বগিগুলো থেকে বের হয়ে আসছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় মুম্বাই কেন্দ্রীয় রেলওয়ে ও থানের লোকাল ট্রেন সার্ভিসগুলোর চলাচল বিঘ্নিত হয়েছে এবং এতে সকালের ব্যস্ত সময়ের নিত্যযাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। উত্তর প্রদেশের অরাইয়ায় কৈফিয়ত এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে শতাধিক যাত্রী আহত হওয়ার মাত্র পাঁচ দিন পরে এ দুর্ঘটনাটি ঘটল।
এর আগে ২৩ অগাস্ট উত্তর প্রদেশে উৎকল এক্সপ্রেস নামের আরেকটি ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ২৩ জন নিহত ও ৭২ জন আহত হয়েছিল।