ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যান খালে, নিখোঁজ ৭

0

ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে বৃহস্পতিবার সকালে একটি পিকআপভ্যান উল্টে রাস্তার পাশে খালে পড়ে গেলে এর সাত আরোহী পানিতে ডুবে নিখোঁজ হয়েছে।

উদ্ধারকর্মীরা এ ঘটনায় ২২ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। নিখোঁজদের সবাই শিশু। খবর এনডিটিভির।

পুলিশ জানায়, নাগ্রাম থানাধীন পাটওয়া খেদা গ্রামের নারী ও শিশুসহ ২৯-৩০ জন বিয়ের অনুষ্ঠান থেকে পিকআপভ্যানটিতে করে ইন্দিরা খালের পাশের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন।

চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারালে পিকআপভ্যানটি ওই খালে পড়ে যায়। ঘটনার পরই ডুবুরির উদ্ধারকর্মীরা বেশ কয়েকজনকে উদ্ধার করলেও সাত শিশু এখনও নিখোঁজ রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.