ভারতে বিয়ে বাড়িতে দেয়ালের নিচে চাপা ৭জনের মৃত্যু ১৬ আহত

0

শুক্রবার (৮ ডিসেম্বর) ভারতে এক বিয়ে বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান চলার সময় ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে।উত্তর প্রদেশের মউ জেলার ঘসি এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আরও ১৬ আহত হয়েছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন।

জেলা ম্যাজিস্ট্রেট অরুণ কুমার জানান, গায়ে হলুদের অনুষ্ঠান চলার সময় হঠাৎ একটি দেয়াল ঘটনাস্থলে থাকা অন্তত ২০ জনের ওপর ধসে পড়ে। এতে দুই শিশু ও পাঁচ নারী প্রাণ হারান।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অধিকাংশই নারী। এ ঘটনায় আনন্দঘন বিয়ে বাড়িতে বিষাদের ছায়া নেমে আসে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.