Thursday, September 24

ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে ন্যান্সির গান ‘জলরঙ’

0

আসন্ন ভালোবাসা দিবস উপলক্ষে ৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সির ডুয়েট গান ‘জলরঙ’। গানটিতে ন্যান্সির সঙ্গে কণ্ঠ দিয়েছেন তরুণ কণ্ঠশিল্পী বাশার।

‘জলরঙে এেঁকছি দেখো, মিথ্যে এক ছবি/ সুখ ভাসে লোনা জলে, ভুলেছো কেন তুমি’- এ রকম কথায় গানটি লিখেছেন রেজাউর রহমান রিজভী। আর গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সজীব দাস।

গানটি প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘জলরঙ’ গানটির কথা ও সুর খুবই সুন্দর। আর সজীব দাসের সুরে বাশারের সঙ্গে এবারই প্রথম গান করলাম। আশা করি শ্রোতাদের কাছে গানটি ভালো লাগবে।

বাশার বলেন, আমার অনেক প্রিয় একটি গান ‘জলরঙ’। গানের কথাগুলো যেমন অসাধারণ, তেমনি সজীব দা গানটির দারুণ সুর-সংগীত করেছেন। আর ন্যান্সির সঙ্গে প্রথম দ্বৈত গান করলাম। নিঃসন্দেহে দারুণ অভিজ্ঞতা।

রেজাউর রহমান রিজভী বলেন, গত বছরের ঈদে আমার লেখা ‘মৌনতা’ গানটিতে কণ্ঠ দেন ন্যান্সি। গানটির দারুণ রেসপন্স পেয়েছি। সেই ধারাবাহিকতায় এবার আসছে ন্যান্সি ও বাশারের ‘জলরঙ’ গানটি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.