ভিসা সংক্রান্ত জটিলতায় শনিবারের ২ হজ ফ্লাইটও বাতিল

0

ভিসা সংক্রান্ত জটিলতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শনিবারের (৫ আগস্ট) দুটি হজ-ফ্লাইটও বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিমানের বিজি ৩০৩৯ ও বিজি ৫০৩৫ ফ্লাইট দুটি বাতিলের এ ঘোষণা দেওয়া হয়।

ঠিক একই কারণে শুক্রবার সকাল ৬টা ৫৫ মিনিটের বিজি ৩০৩৯ ফ্লাইটও ঢাকা ছেড়ে যেতে পারেনি। বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদের পক্ষ থেকে ফ্লাইটটি বাতিলের কথা বলা হলেও বিমানের গণসংযোগ বিভাগের মহাব্যবস্থাপকের কার্যালয় থেকে বলা হচ্ছে, বাতিল নয়, ফ্লাইটটি বিলম্বিত হচ্ছে। যদিও ঠিক কখন ছেড়ে যাবে, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি তিনি।

শনিবারের দুটি মিলিয়ে মোট ১৪টি হজ-ফ্লাইট বাতিল হলো। এভাবে ফ্লাইট বাতিলের কারণে চরম ক্ষোভ প্রকাশ করছেন হজযাত্রীরা। সরকারের তরফ থেকে সংকটের সুরাহার ঘোষণা দেওয়া হলেও এখন পর্যন্ত কেবল ফ্লাইট বাতিল হয়েই চলেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.