ভোটে যেতে ৬ শর্ত খালেদা জিয়ার

0

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সেনা মোতায়েনসহ ছয়টি শর্ত দিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

শনিবার দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় তিনি শর্তগুলো তুলে ধরেন।

নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়ার দেয়া শর্তগুলো হলো-

১. ভোট হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে।

২. জনগণকে ভোটকেন্দ্রে আসার মতো পরিবেশ তৈরি করতে হবে।

৩. ভোটের আগে সংসদ ভেঙে দিতে হবে।

৪. নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে।

৫. ভোটের সময় সেনাবাহিনী মোতায়েন করতে হবে, সেনাবাহিনী মোবাইল ফোর্স হিসেবে কাজ করবে।

৬. যন্ত্রে ভোটের জন্য ইভিএম/ডিভিএম ব্যবহার করা যাবে না।

সভায় ছয় শর্ত দেয়ার পর খালেদা জিয়া নির্বাহী কমিটির সদস্যদের কাছে জানতে চান তারা এর সঙ্গে একমত কি না। এ সময় নির্বাহী কমিটির সদস্যরা উচ্চ স্বরে বলেন একমত।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.