মমেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু

0

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫ জন। এতে ময়মনসিংহের ডা. জাহেদুল ইসলাম (৬১) নামে একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনা উপসর্গে মারা গেছেন আরো চারজন। এরা হলো ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মিম (১৮), জামালপুরের মো. হালিম (৬০), টাঙ্গাইল মধুপুর উপজেলার সামাদ (৫৫), এবং কিশোরগঞ্জ করিমগঞ্জ উপজেলার আশালতা সরকার (৬৮)। তারা করোনা উপসর্গ ছাড়াও অন্যান্য রোগে ভুগছিলেন।

করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান জানান, ১০ জন নতুন ভর্তিসহ ৮৬ জন চিকিৎসাধীন আছেন। আইসিউতে আছেন ৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জনের নমুনা পরীক্ষা করে ১১৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩০ দশমিক ২৪ শতাংশ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.