মাতাল জোছনায়: আরিফ চৌধুরী

0

মধ্য দুপুরে সবুজ বাতাসে নাচে শান্তির পারাবাত
প্রেম ও প্রার্থিত স্বপ্ন বুকে নিয়ে মাতাল জোছনায়
হেঁটে যায় স্বপ্নচারী মানুষ
সুন্দরের নামে প্রেত নৃত্য করে কুহক ছায়া
রাতে তুরুক্ষ ডাকে ঘরের উঠোনে
এ বুঝি নামলো আবার অলাতকাল।
অনিকেত বেলায় জীবনের জোছনা প্রহরে
ফোটাতে চায় কেউ যুঁই তারা ফুল,
পোড় খাওয়া মানুষের অসুখী মনের যন্ত্রনায়
কষ্টের পাথর ভাঙে কুটিল পথে
প্রতিদিন অসূরের মতো সময়ের সাথে
যুদ্ধে মাতে দিনযাপনের সময়।
নেশায় মাতাল রাত্রির ইথার তরঙ্গে
বাজে রাগিনীর সুর
মেঘ ভাঙা রাঙা সূর্যের জোছনায়
জীবনের পথচলা থেমে নেই কারো।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.