Monday, November 9

মানিকগঞ্জে ডাকাতি: গুলিবিদ্ধ ২ পুলিশ সদস্য ঢামেকে ভর্তি

0

মানিকগঞ্জের সাটুরিয়ায় ডাকাতের গুলিতে গুলিবিদ্ধ হয়ে পুলিশের ২ উপপরিদর্শককে (এসআই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন সাটুরিয়া থানার এসআই ওহিদুজ্জামান (৪০) ও আসলাম খান (৩২)।

সাটুরিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম জানান, বুধবার রাতে একদল ডাকাত সাটুরিয়া স্বর্ণপট্টি এলাকায় ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ বাজার এলাকায় তাদের ঘিরে ফেলে। এ সময় ডাকাতরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে এসআই আসলামের বুকে ও ওহিদুজ্জামানের হাতে গুলি লাগে। তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। এর পর উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ অবস্থায় দুই পুলিশ সদস্যকে ঢামেকে ভর্তি করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.