এই ছবির জন্য ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নবাগত পুরস্কার পান এ অভিনেতা।২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে আবির্ভাব। এরপর ২০০৯ সালে ‘ওয়েক আপ সিড’ ও ‘আজব প্রেম কি গজব কাহানি’- বাণিজ্যিকভাবে সফল এই দুই ছবিতে অভিনয় মধ্য দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। একই সঙ্গে সমালোচকদের কাছেও প্রশংসিত হন রণবীর কাপুর। ‘আজব প্রেম কি গজব কাহানি’র জন্য পান ফিল্মফেয়ার সমালোচক শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার। এরপর ২০১০ সালে অভিনয় করেন বহু-তারকা অভিনীত ছবি ‘রাজনীতি’তে।
এসব তো গেলো অভিনয়ের কথা। প্রেমিক হিসেবেও কম যান না রণবীর। বলিউডে এই সময়ের জনপ্রিয় তিন নায়িকা দীপিকা, ক্যাটরিনা, মাহিরার সঙ্গেও একে একে প্রেমে জড়িয়েছিলেন এই চকলেট বয়। তবে কারোর সঙ্গেই সম্পর্ক টেকেনি তার। অবশেষে মায়ের পছন্দর পাত্রীকেই নাকি বিয়ে করতে চলেছেন রণবীর।
ভারতের একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবরে বলা হয়, বণবীরের মা নীতু কাপুর নাকি এরই মধ্যে ছেলের জন্য মেয়ে দেখতে শুরু করে দিয়েছেন। কোনো অনুষ্ঠানে গেলেই নাকি সুন্দরী মেয়েদের সম্পর্কে খোঁজখবরও নিচ্ছেন।
ছেলেকে আর লাগামছাড়া করতে চান না নীতু। পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানকে নিয়ে কম পানি ঘোলা হয়নি। যদিও রণবীর–মাহিরা সেসব গুজব উড়িয়ে দিয়েছেন। সিগারেট খাওয়া নিয়ে মাহিরাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে আক্রমণ করা হয়েছিল, তারও তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন রণবীর। এ কারণে তাদের দু’জনের সম্পর্ক নিয়ে গুঞ্জনে নতুন হাওয়া লাগে।
যদিও রণবীর ঠিক এই মুহূর্তে বিয়ে নিয়ে মাথা না ঘামাচ্ছেন। তবে তার মা নীতু কাপুর কিন্তু এরই মধ্যে ছেলের জন্য মেয়ে খুঁজতে উঠে পড়ে লেগেছেন।