মিতু হত্যা: নিজেকে নির্দোষ দাবি করলেন বাবুল আক্তার

0

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার সাথে নিজের সম্পৃক্ততা অস্বীকার করে তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার নিজেকে নির্দোষ দাবী করেছে।

মঙ্গলবার রাতে চট্টগ্রামে তদন্ত কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ শেষে মহানগর ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই দাবি করেন।
তিনি বলেন, ‘অভিযোগ অনেকেই করতে পারেন। কিন্তু এটা সাক্ষ্য-প্রমাণের ওপর নির্ভর করে। তবে আমি নির্দোষ।’ তদন্ত কর্মকর্তার সাথে কী কথা হয়েছে জানতে চাইলে বাবুল আক্তার বলেন, ‘তদন্ত কর্মকর্তা আমাকে আসতে বলেছিলেন।, মামলার খোঁজ খবর নিতে এসেছি। তদন্ত কর্মকর্তা যা জানতে চেয়েছেন তা জানিয়েছি।

মিতু হত্যায় জড়িত থাকা নিয়ে শ্বশুরের অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে বাবুল আক্তার বলেন, ‘কে দোষী তা তদন্তে প্রমাণ হবে। তবে আমি নির্দোষ।
এরআগে মঙ্গলবার বিকেল পৌনে চারটায় কালো রঙের একটি গাড়িতে চড়ে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আসেন তিনি। এরপর কক্ষে প্রবেশ করেন। রাত ৮টা ৭ মিনিটে তদন্ত কর্মকর্তার কক্ষ থেকে বের হন বাবুল আক্তার।
মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান বলেন, মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তিনি (বাবুল আক্তার) মামলার বাদী। তাই কিছু কথা বলার জন্য ডাকা হয়েছে। তিনি কিছু তথ্য দিয়েছেন।

এর আগে ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রামের জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.