Monday, October 26

মিয়ানমারে ৯ হাজার রোহিঙ্গা নিহত হয়েছে: এমএসএফ

0

গত আগস্ট থেকে এ পর্যন্ত মিয়ানমারের রাখাইনে কমপক্ষে ৯ হাজার রোহিঙ্গা নিহত হয়েছে। এর মধ্যে মিয়ানমার সেনাবাহিনীর হত্যাকা-ের শিকার হয়েছে ৬ হাজার ৭০০ রোহিঙ্গা। নিহতদের মধ্যে ৭৩০ জনের মতো ৫ বছর বয়সী শিশুও রয়েছে।

মিয়ানমার বাহিনীর হত্যা-নির্যাতনের শিকার হয়ে বাংলােেদশ পালিয়ে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের সংখ্যার উপর ভিত্তি করে মেডিসিন্স সানস ফ্রান্ট্রিয়ার্স (এমএসএফ) নামে একটি সংস্থার জরিপে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এর আগে মিয়ানমার কর্তৃপক্ষ নিহতের সংখ্যা ৪০০ বললেও বাস্তবে তার সংখ্যা অনেক বেশি বলেও বলেছে সংস্থাটি।

সংস্থাটি তাদের জরিপে বলেছে, মিয়ানমার কর্তৃপক্ষের ছড়িয়ে দেয়া সহিংসতার চিহ্ন এখনো পরিষ্কার রয়েছে।
সংস্থাটি তাদের জরিপে আরও বলেছে, গত আগস্ট থেকে এখন পর্যন্ত ৬ লাখ ৪৭ হাজার রোহিঙ্গা পালিয়ে এসেছে বাংলাদেশে।
সূত্র: বিবিসি অনলাইন

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.