Monday, November 9

মীরসরাইয়ে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ খুন, গ্রেফতার ১

0

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম মীরসরাই উপজেলার জোরালগঞ্জে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ খুন হয়েছেন। ফ‌কির অাহম্মদ নামে এ বৃদ্ধকে আজ মঙ্গলবার সকালে প্রতিপক্ষের লোকজন ধাক্কা দিয়ে মাটিতে ফেলে খুন্তি দিয়ে বুকে আঘাত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরুল মোস্তফা খুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিবেশীর সাথে ঝগড়ার সময় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে শুনেছি।

এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে জোরালগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছেন বলে জানান জোরালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর। তিনি জানান, এ হত্যার সাথে দুইজন জড়িত ছিল। তাদের একজনকে ইতোমধ্যে আমরা গ্রেফতার করেছি। তবে তাৎক্ষনিক তার নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সুত্রে জানাগেছে, সকালে ভিজা কাপড় শুকাতে দেয়াকে কেন্দ্র করে উপজেলার ৬ নং ইছাখালী ইউ‌নিয়‌নের চু‌নিমিঝির টেকের দ‌ক্ষি‌নে মা‌ঝি বা‌ড়িতে বৃদ্ধ ফ‌কির অাহম্মদের পরিবারের সাখে প্রতিবেশীদের ঝগড়া বাধে। এর জেরে বৃদ্ধ ফ‌কির অাহম্মদকে হত্যা করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.