ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের সুফিয়া রোড় এলাকায় আজ রবিবার দুপুর ১ টার সময় সেইফলাইন, ট্রাক ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছে ৩ জন। এছাড়া আহত হয়েছে আরো প্রায় ১০ জন। 
আহতদের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মিঠাছরা জেনারেল হাসপাতাল ও মাতৃকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে ৩ জনকে মস্তান নগর হাসপাতাল ও ৩ জনকে মীরসরাই স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে পৌর সদরের দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট কবির হোসেন এ ঘটনা নিশ্চিত করেছেন। আহত নিহতদের নাম পরিচয় তাৎক্ষনিক পাওয়া যায়নি।