Tuesday, September 22

মুক্তি পাচ্ছে তমা মির্জার “চল পালাই”

0

চলতি মাসে মুক্তি পাওয়া ‘গেম রিটার্স’ ছবিতে অভিনয় করে সাফল্য পেয়েছেন চিত্রনায়িকা তমা মির্জা। এটা এখন দারুণ উপভোগ করছেন নায়িকা। আগামী ৮ ডিসেম্বর তার অভিনীত আরেকটি ছবি মুক্তি পাচ্ছে। ‘চল পালাই’ শিরোনামের এই ছবিটির পরিচালক দেবাশীষ বিশ্বাস। বর্তমানে চলচ্চিত্রটির মুক্তি উপলক্ষে বিভিন্ন ধরনের প্রচারণায় পরিচালকের সঙ্গে অংশ নিচ্ছেন তমা মির্জা। ছবির তিনটি প্রধান চরিত্রের একটি সোনিয়া। এই চরিত্রেই অভিনয় করেছেন তমা মির্জা। নায়িকা অনুরোধ করেছেন, দর্শকরা যেন এটি প্রেক্ষাগৃহে গিয়ে উপভোগ করেন।

তমা মির্জা বলেন, ‘চল পালাই দেবাশীষ দাদার ভালো চলচ্চিত্রের মধ্যে অন্যতম একটি চলচ্চিত্র। অনেক যতেœর সাথে সবাই কাজ করেছি। চল পালাই দেখলে দর্শক অনেক আনন্দ পাবেন। আমি অনেক অনেক আশাবাদী চলচ্চিত্রটি নিয়ে। আমার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র গেম রিটার্নস যেমন দর্শকের ভালো লেগেছে। আমি ঠিক তেমনিই আশাবাদী চল পালাই নিয়েও যে, এটি দর্শকের মন জয় করবে।’ তমা মির্জা এখন আরও দুটি চলচ্চিত্রের কাজ করছেন। একটি আলম আশরাফের ‘কে’ এবং অন্যটি এম কে জামালের ‘এডিকশন’। এদিকে অনেকেই তমার বিয়ে নিয়ে জানার আগ্রহ দেখালেও নায়িকা এই মুহুর্তে সেটা নিয়ে ভাবছেন না।

তমা জানিয়েছেন, আপাতত বিয়ে নিয়ে তার কোনো পরিকল্পনা নেই। চলচ্চিত্রেই নিবেদিত হয়ে কাজ করতে চান। বিয়ে করবেন আরও তিন বছর পর। তমা বলেন, ‘নদীজন চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। এরপর থেকে কাজের প্রতি দায়িত্বও যেন বেড়ে গেছে। এজন্য ভালো ভালো চলচ্চিত্রে মনোযোগ বাড়িয়ে অভিনয় করছি, যাতে দর্শক নিরাশ না হন। আমি সবসময়ই আমার চলচ্চিত্রের জীবনটা দারুণ উপভোগ করি। কারণ এখানে এসেই আমার জীবনের সেরা মানুষগুলোকে পেয়েছি।’

তমা মির্জা অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে- শাহাদাৎ হোসেন লিটনের ‘তোমার কাছে ঋণী’, সোহানুর রহমান সোহানের ‘এক মন এক প্রাণ’, কাজী হায়াৎ-এর ‘ইভটিজিং’, অনন্ত হীরার ‘ও আমার দেশের মাটি’ এবং মারিয়া তুষারের ‘গ্রাস’।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.