Saturday, September 19

মুক্তি পেল ‘হ্যারি মেট সেজাল’ এর ট্রেইলার

0

শাহরুখ খান ও আনুশকা শর্মা অভিনীত ‘হ্যারি মেট সেজাল’-ছবিটিকে ঘিরে এমনিতেই ভক্তদের মধ্যে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। এবার এই ছবির ট্রেইলার নিয়েও যে আগ্রহ তৈরি হবে সেটা ধরেই নেওয়া যায়। কারণ এই সামান্য সময়েই শাহরুখ ও আনুশকার রসায়ন দারুণভাবে ফুটে উঠেছে। ইমতিয়াজ আলির ছবি মানেই দর্শকদের আলাদা একটা প্রত্যাশা কাজ করে। এই ছবিতেও ইমতিয়াজের জাদু পুরো মাত্রায় থাকবে বলেই ধরে নিচ্ছেন দর্শকরা।

ট্রেইলারটির অন্যতম আকর্ষণ আনুশকার গুজরাতি উচ্চারণে সংলাপ বলা। এই প্রথম আনুশকাকে গুজরাতি বলতে শোনা যাবে। একটি হোটেলের ঘরে অভিনীত দৃশ্যটিতে দেখা যাচ্ছে নিজের ‘খারাপ ক্যারেক্টার’ সম্পর্কে আনুশকাকে বোঝাতে চাইছেন শাহরুখ। ছবিতে তিনি অভিনয় করেছেন পাঞ্জাবি হরিন্দর সিংহ নেহরা ওরফে হ্যারির ভূমিকায়। আর আনুশকা অভিনয় করেছেন গুজরাতি সেজালের ভূমিকায়। ছবির অধিকাংশ শ্যুটিং হয়েছে প্রাগ, আমস্টারডাম, লিসবন ও বুদাপেস্টে। ‘হ্যারি মেট সেজাল’ মুক্তি পাবে আগামী ৪ আগস্ট। তার আগে এই ট্রেইলার যেন ভক্তদের প্রতীক্ষাকে নতুন করে বাড়িয়ে তুলল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.