মেক্সিকোতে ৫.৫ মাত্রার ভূমিকম্প

0

স্থানীয় সময় শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায়মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওয়াক্সাকায় ৫ দশমিক ৫ মাত্রার ভূ-কম্পন আঘাত হানে। মেক্সিকো কর্তৃপক্ষ এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ইউএসজিএস জানিয়েছে, সান মিগুয়েল আচিউটলা শহরের কাছে ৬৪ কিলোমিটার (৪০ মাইল) গভীরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম এক এক্স পোস্টে লেখেন, ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অন্যদিকে ওয়াক্সাকার গভর্নর একটি পোস্টে বলেছেন যে জরুরি প্রোটোকল সক্রিয় করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভূমিকম্পের ফলে মেক্সিকো সিটিতে ভূমিকম্পের সতর্কতা জারি হয়েছে, বাসিন্দারা কিছুক্ষণের জন্য রাস্তায় নেমে আসেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.