মোটরসাইকেলের সঙ্গে পণ্যবাহী গাড়ি মুখোমুখি সংঘর্ষ! নিহত ১

0

বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে রুমা সড়কে মুরংগো বাজার সংলগ্ন এলাকায় পিকাপ গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাইচিং ম্রো (২৩) নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় বাইকের দুই আরোহী মধ্যে একজন সামান্য আহত আরেকজন গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

রবিবার(২ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পাইচিং ম্রো’র বাড়ি রুমা সড়কের ডলিয়ান পাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানান, পণ্যবাহী পিকাপ গাড়ি রুমার উদ্দেশ্যে যাচ্ছিলেন। অপর দিকে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী ডলিয়ান পাড়ায় আসছিলেন। এসময় মুরংগো বাজার নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়ে ঘটনাস্থলেই এক নিহত হয়েছেন। এই ঘটনায় অন্য দুইজন আরোহীকে আহত অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বান্দরবান সদর হাসপাতালে মেডিকেল অফিসার (আরএমও) দিলীপ চৌধুরী বলেন, মটরবাইকে ঘটনা হাসপাতালে আসার আগে পাইচিং ম্রো নামে একজন মারা গেছে। আরও দুইজনের মধ্যে তংক্লা ম্রো কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের রেফার করা হয়েছে। আরেকজন কেদুহ্লা ম্রো নামে ব্যক্তিকে চিকিৎসা শেষে সদর হাসপাতালে ভর্তি আছে।

রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, পণ্যবাহী পিকাপ(মিনি ট্রাক) ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। পরে গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.