Wednesday, November 4

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এসআই’সহ তিন পুলিশ সদস্য আহত

0

যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, রাস্তায় দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি সরানোর সময় হঠাৎ শ্যামলী পরিবহনের একটি বাস এসে ওই গাড়ি দু’টিকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি উল্টে গেলে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা (এসআই) জালালসহ ৩ পুলিশ আহত হয়। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

যাত্রাবাড়ীর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ময়নাল হোসেন সাংবাদিকদের জানান, রায়েরবাগ জোরাখাম্বা ইউনাইটেড সিএনজি পাম্পের সামনের রাস্তায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় শ্যামলী পরিবহনেরও ৩/৪ যাত্রী সামান্য আহত হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.