যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে অন্তত এক জন নিহত হয়েছেন। হামলায় গুরুতর আহত হয়েছেন আরও চার জন। স্থানীয় সময় রোববার বিকেলে এ হামলা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
গুলিবিদ্ধদের একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্যদের হাসপাতালে নেয়া হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে তার নাম-পরিচয় গোপন রাখা হয়েছে। কী উদ্দেশ্যে তিনি হামলা চালিয়েছেন সেই বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলো শহরের একটি সুপার মার্কেটে এক বন্দুকধারী হামলা করে। ঘটনাস্থলেই ওই বন্দুকধারীকে আটক করা হয়েছে।