Tuesday, November 3

রংপুরে গরুচোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

0

রংপুরের পীরগঞ্জ উপজেলায় গরুচোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। সোমবার ভোরে উপজেলায় মাদারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত একজনের নাম রাজু। তার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলা ভানুরকান্দা গ্রামে। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।

পীরগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদারপুর গ্রামে ভোরে ৪ থেকে ৫ জনের একটি দল পিকআপভ্যান নিয়ে গরু চুরি করতে আসেন। সেসময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে দুইজনকে আটক করে। পরে বিক্ষুব্ধ জনতা দুজনকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রামনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান সাদেকুল ইসলাম বলেন, গত এক মাসে আমার ইউনিয়নে ১৫৫টি গরু চুরি হয়েছে। স্থানীয়রা থানায় মামলা করলেও একজন চোরকেও আটক করতে পারেনি পুলিশ। তাই গরু রক্ষায় কৃষকরা রাত জেগে গোয়াল ঘর পাহারা দিচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.