রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু

0

আট দিন বন্ধ থাকার পর রাঙামাটির সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ চালু হয়েছে। 
আজ বুধবার দুপুর আড়াইটায় সড়কটি উন্মুক্ত করে দেয়া হয়। এরপর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পাহাড় ধসে গত আট দিন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
বিকেল ৩টায় সড়কে যান চলাচল উদ্বোধন করেন চট্টগ্রাম সেনানিবাসের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার।

গত ১৩ জুন প্রবল বর্ষণে পাহাড় ধসে রাঙামাটির সাতছড়ি এলাকায় এই সড়ক ক্ষতিগ্রস্ত হয়। পরে সেনাবাহিনীর সদস্য এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা সড়কটিকে হালকা যানবাহন চলাচলের উপযোগী করেন।
সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে কার, মাইক্রোবাস, সিএনজি চালিত অটোরিকশা, জিপ ও অন্যান্য হালকা যানবাহন চলাচলের জন্য চট্টগ্রাম-রাঙামাটি সড়ক খুলে দেওয়া হয়েছে। ভারি যানবাহন চলাচলের উপযোগী করতে এক মাস সময় লাগতে পারে।
প্রসঙ্গত, নিম্নচাপের প্রভাবে প্রবল বর্ষণে গত ১৩ জুন পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে চট্টগ্রাম ও অন্য পার্বত্য জেলাগুলোর সঙ্গে রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতি হয় সাতছড়ি এলাকায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.