Monday, September 21

রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে নানা বয়সী মানুষের পদচারণায় মুখরিত

0

পবিত্র ঈদুল ফিতরে ঈদের আনন্দে মজেছে রাজধানীবাসী। তাই ঈদুল ফিতরের ছুটিতে কর্মব্যস্ত রাজধানী ফাঁকা হওয়ায় বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে নেমেছে নানা বয়সী মানুষের ঢল। সকাল থেকেই শাহবাগের কেন্দ্রীয় শিশুপার্ক লোকে লোকারণ্য। শিশুদের পদচারণায় মুখর এই পার্ক। রাইডে রাইডে চড়ে সময় কাটাচ্ছে শিশুরা।

 বিনোদন কেন্দ্রগুলোতে শিশু-কিশোররা ছাড়াও তরুণ-তরুণী, স্বামী-স্ত্রী, বন্ধু-বান্ধবসহ নানান বয়সী মানুষদের ভিড় জমতে দেখা গেছে। ঢাকা চিড়িয়াখানা, শ্যামলী শিশুমেলা, যমুনা ফিউচারপার্ক ও বিমান বাহিনী জাদুঘরে বিনোদন প্রত্যাশীদের চোখেমুখে ছিল আনন্দের ছাপ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.