Friday, September 25

রাজ-শুভশ্রীর বিয়ে নিয়ে মিমির প্রতিক্রিয়া

0

মঙ্গলবার রেজিস্ট্রি করলেন পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী। এনগেজমেন্ট হলো গোপনে। প্রাথমিকভাবে খবরটা গোপনই ছিল। ঘনিষ্ঠ অতিথিদের অধিকাংশই আমন্ত্রণের আসল কারণ জানতেন না। একেবারেই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এনগেজমেন্ট সেরে ফেললেন এই জুটি। আগামী ১১ মে সম্ভবত তাদের সামাজিকভাবে বিয়ের অনুষ্ঠান হবে।

রাজ-শুভশ্রীর বিয়ের খবর প্রকাশ্যে আসতেই টালিপাড়ার একটা প্রশ্ন ঘুরতে থাকে। এই খবরে অভিনেত্রী মিমি চক্রবর্তীর কী প্রতিক্রিয়া? কারণ রাজের সঙ্গে মিমির দীর্ঘ প্রেমের খবর টালি মহলের সবাই জানেন।

মিমির সঙ্গে ব্রেকআপের পরই রাজের সঙ্গে শুভশ্রীর সম্পর্ক গড়ে ওঠে। একটা সময় রাজকে নিয়ে প্রকাশ্য মিডিয়ায় দুই নায়িকার বাদানুবাদও হয়। সেই জায়গা থেকে এই বিয়ের খবরে মিমির বক্তব্য নিয়ে সবাই কৌতূহলী হয়ে পড়েন।

মিমি কিন্তু সৌজন্য বজায় রেখেছেন। শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। বুধবার টুইটারে মিমি লেখেন, ‘অভিনন্দন। গোটা জীবন সুখের হোক।’ সৌজন্য বজায় রেখেছেন শুভশ্রীও। সোশ্যাল মিডিয়ায় তিনি ধন্যবাদ জানিয়েছেন মিমিকে।

সম্পর্কে যাই তিক্ততা থাকুক না কেন, তা প্রকাশ্যে না এনে হবু দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে যে সৌজন্য দেখালেন মিমি তাতে খুশি টালিপাড়ার একটা বড় অংশ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.