রাশিয়ার বোমা হামলায় ইউক্রেনে নিহত ৭

0

রুশ বাহিনীর বোমা হামলায় সাতজন নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের পুলিশ।

বিবিসির খবরে বলা হয়েছে, দেশটির পুলিশ বলেছে, রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের ৭ জন নাগরিক নিহত হয়েছেন। ইউক্রেনের সামরিক স্থাপনা পোডিলস্ক এলাকায় এ বোমা হামলা হয়েছে। পোডিলস্কের ওডেসা এলাকায় বোমা হামলা ৬ জন নিহত হয়েছেন। এ বোমা হামলায় আহত হয়েছেন সাত জন। ১৯ জন মানুষের কোনো খোঁজ মিলছে না বলে জানিয়েছে পুলিশ।

পূর্ব ইউক্রেন সীমান্তে রাশিয়ার লাখো সেনা মোতায়েন নিয়ে উত্তেজনা চলছিল বেশ কিছুদিন ধরে। গত সোমবার পূর্ব ইউক্রেনকে স্বাধীন ঘোষণার পর রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমা দেশগুলো।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.