রাশিয়ায় বিমান বিধ্বস্ত ২৮ আরোহীর ১৯ মরদেহ উদ্ধার

0

রাশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পূর্বাঞ্চলের কামচাতকা উপদ্বীপে বিধ্বস্ত হওয়া বিমানের ১৯ আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটিতে ২৮ জন আরোহী অবস্থান করছিলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

ধারণা করা হচ্ছে, আরোহীদের সবার মৃত্যু হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে ১৯টি মরদেহের নানা অংশ উদ্ধার করা হয়েছে। ৫০ জনের বেশি উদ্ধারকর্মী সেখানে অভিযান পরিচালনা করছেন। তবে ঘন কুয়াশা ও ঝড়ো বাতাসের জন্য বেশ কিছু সময় উদ্ধারকাজ বন্ধ ছিল।

জানা যায়, বিমানের ২৮ আরোহীর মধ্যে ২২ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক ছিলো।

এদিকে, বিমান বিধ্বস্তের ঘটনায় ৩ দিনের শোক ঘোষণা করেছেন কামচাতকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ।
নিহত ব্যক্তিদের পরিবারকে ৪৭ হাজার মার্কিন ডলার করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
এ ছাড়া তাদের পরিবারের সঙ্গেও দেখা করেছেন গভর্নর। এ ঘটনায় সমবেদনা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.