রাস্তায় আট মাসের গর্ভবতীকে খুন, ঘটনাস্থলেই হল প্রসব

0

লন্ডনের রাস্তায় ঘটে গেল ভয়ঙ্কর বিপদ৷ আট মাসের গর্ভবতীকে প্রকাশ্য রাস্তায় ছুরি দিয়ে আক্রমণ করা হয়৷ ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি৷ আর সেখানেই বাচ্চা প্রসব করে ফেলেন৷ ২৬ বছরের কেলি মেরিকে কী কারণে খুন করা হয় তা স্পষ্ট হয়নি৷ তবে তাঁর মৃত্যু হয়েছে রাস্তাতেই৷ আর সেখানেই জন্ম নিয়েছে তার বাচ্চা৷

জন্মের সঙ্গে সঙ্গে বাচ্চাটিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ তার অবস্থাও আশঙ্কাজনক ৷ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ, তবে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে ৷ খুনের মোটিভও স্পষ্ট হয়নি৷

লন্ডনের মেয়র জানিয়েছেন যে এমন ঘটনা নিন্দাজনক৷ নারী হিংসার ঘটনা একেবারেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন তিনি৷

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.