Saturday, September 26

রিজেন্ট টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা

0

regent textile mils ltdপুঁজিবাজারে তালিকাভুক্ত রিজেন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়া কোম্পানিটি আইপিও অর্থ ব্যবহারের মেয়াদ বাড়াবে। মঙ্গলবার কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.২১ টাকা। আর চলতি বছরের ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাড়িয়েছে ৩০.১২ টাকায়।

কোম্পানির ঘোষিত ডিভিডেন্ড ও অন্যান্য আলোচ্য বিষয়গুলো শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামি ২১ ডিসেম্বর বিকাল ৪টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামি ২৩ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

এদিকে বিএমআরই প্রকল্পের জন্য আইপিও অর্থ ব্যয়ের সময় সীমা আগামী ২০১৮ সালের অক্টোবর এবং নতুন আরএমজি প্রকল্প বাস্তবায়নের সময় আগামী ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হবে। কোম্পানিটি মনে করে এই সময়ের মধ্যে প্রকল্পগুলো বাস্তবায়ন এবং সচল হবে। এর জন্য আগামী ২১ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়াররহোল্ডারদের অনুমোদন নেওয়া হবে। ইজিএমের জন্য রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে আগামী ২৩ নভেম্বর।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.