Wednesday, November 4

রেড সার্কেল’র ১ম প্রতিষ্ঠা বার্ষীকি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

0

red charcalনিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ : রেড সার্কেল এর ১ম প্রতিষ্ঠা বার্ষীকি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ফ্রি মেডিকেল, ডেন্টাল, ফিজিওথেরাপি এবং বিনামূল্যে ঔষধ বিতরণ ক‍্যাম্প-২০১৮ ইং সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সম্মানিত প্রধান অতিথি চান্দাইকোনা ইউনিয়নের সফল চেয়ারম্যান জনাব আলহাজ্ব আব্দুল হান্নান খান, ক‍্যাম্পের উদ্বোধন করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইকবাল আখতার, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুল ইসলাম, সভাপতিত্ব করেন, মোঃ জাহিদুল ইসলাম মাইকেল ।

আরো উপস্থিত ছিলেন রেড সার্কেল এর নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ সহ রেড সার্কেলের সদস্যবৃন্দ। প্রায় ৪১০ জন রোগীকে বিভিন্ন রোগের ব‍্যাবস্থাপত্র ও ঔষধ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার ১০ টায় চান্দাইকোনা রেড সার্কেল অফিসের সামনে মেডিকেল ক‍্যাম্পের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে রাখেন রায়গঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম মাইকেল, তিনি রেড সার্কেলের এমন উদ্যোগের প্রতি সমর্থন জানান এবং যে কোন সহযোগিতার আশ্বাস ব‍্যাক্ত করেন।

ক‍্যাম্পের প্রধান অতিথি জনাব আব্দুল হান্নান খান বলেন রেড সার্কেল এর সদস্যরা এই সমাজের বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, এতদাসত্ত্বেও তারা কখনও কোন নেতার কাছে আর্থিক সহযোগিতা নেয়নি। বিগত সময় তারা অনেক গুলো সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে সেখানেও অতিথি হিসেবে আমি ছিলাম , ভালোলাগে বিধায় তাদের ডাকে সাড়া দেই, সকল সহযোগিতা অব‍্যহত থাকবে।

ক‍্যাম্পের উদ্বোধক জনাব ইকবাল আখতার বলেন, রেড সার্কেল একটি সেবামূলক সংগঠন এটা তাদের কার্যক্রমেই বোঝা যায়। অসহায়, দুখী, দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ সরবরাহ করে তারা সামাজ সেবায় নিজেদের নিয়োজিত রেখেছে।

আরো বক্তব্য রাখেন রেড সার্কেলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম , সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ সহ অনেকে। সবশেষে রেড সার্কেলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাহবুব আলম সেখ রেড সার্কেলর এক বছরের সকল কার্যক্রমের বর্ণনা দেন। বিকেল ৪ টা নাগাদ রোগী দেখার সকল কার্যক্রম শেষ হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.