রেলওয়ে মহাপরিচালকের সাথে চট্টগ্রাম রেলওয়ে শ্রমিকদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদকঃ আজ সকালে চট্টগ্রাম রেলওয়ের পাহাড়তলী কন্ট্রোল অফিসে রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় সচিব এবং রেলওয়ের মহাপরিচালক চট্টগ্রাম সফরকালে রেলওয়ে শ্রমিক দল নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্হিত ছিলেন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক এড এম আর মনজু নেতৃত্বে শ্রমিক প্রতিনিধি দলে যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল হক, মহিলা বিষয়ক সম্পাদক মনোয়ারা বেগম, বিভাগীয় সমন্বয়ক জিয়াউর রহমান, মফিজুর রহমান, মজিবুর রহমান, কেন্দ্রীয় নেতা সামসুল আলম,রফিকুল ইসলাম, মাকসুদুর রহমান, কাউছার আলম,ফিরোজ আলম,আব্দুল মালেক,শরিফুল আলম,রুবেল হোসেন,আব্দুল আওয়াল সহ শাখার সভাপতি সম্পাদক ও প্রতিনিধিগন।

মতবিনিময় সভায় আলোচনা শেষে রেল উন্নয়নে শ্রমিক পক্ষের ১৬ সুপারিশ ও ১০ দফা দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় রেলওয়ে পূর্বাঞ্চলের মহা ব্যবস্থাপক সহ উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.