Saturday, September 26

লিওনার্দো কি আবার প্রেমে পড়লেন?

0

এই ছবি দেখে কার মনে সন্দেহ দানা বাঁধবে না, বলুন? হলিউডের একজন তারকা যদি তাঁর সাবেক প্রেমিকার হাত ধরে অবলীলায় হাঁটতে থাকেন, তবে সবার নজর তাঁদের দিকে তো পড়বেই। লিওনার্দো ডিক্যাপ্রিও আর তাঁর সাবেক প্রেমিকা জার্মান মডেল টনি গার্ন একে অপরের হাত ধরে হাঁটার সময় বন্দী হন পাপারাজ্জির ক্যামেরায়। সন্দেহ, আবার কি তাঁরা প্রেমের বাঁধনে জড়িয়ে গেলেন?

গতকাল শনিবার সকালে নিউইয়র্কের একটি নৈশক্লাব থেকে হাতে হাত রেখে বের হতে দেখা যায় এই দুই তারকাকে। শুক্রবার রাতে এক পার্টিতে উপস্থিত হতে নৈশক্লাবে ঢোকেন তাঁরা। পরে শনিবার সকালে একসঙ্গে সেখান থেকে বের হন দুজনে।

২০১৩ সালে প্রেম শুরু হয়েছিল লিওনার্দো আর টনির মাঝে। কিন্তু ২০১৪ সালের শেষের দিকে ভাঙন আসে সম্পর্কে। টনি জিকিউ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তখন বলেছিলেন, তিনি একটি পরিবার চান। কিন্তু এ ব্যাপারে লিওনার্দো মনে হয় উদাসীনই ছিলেন। নইলে তখন হয়তো তাঁদের সম্পর্কটা ভেঙে যেত না। এবার দেখা যাক, তাঁদের মতের মিল হয়েছে কি না। এই দুই তারকার পক্ষ থেকে ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে সত্য জানার জন্য।

শোনা যায়, টনির সঙ্গে প্রেমের সম্পর্ক ভাঙার পর বেশ কয়েকজন মডেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অস্কারজয়ী লিও। শেষবার ড্যানিশ মডেল নিনা আগদালের সঙ্গে এ বছরের মে মাসে সম্পর্কের ইতি টানেন তিনি। এন্টারটেইনমেন্ট টুনাইট

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.