কাজী মাহাদী কবির: চট্টগ্রাম এনায়েত বাজার মহিলা কলেজে আজ মঙ্গলবার সকাল ১১ টায় ক্লিন বাংলাদেশের উদ্যোগে শহীদ মিনার পরিস্কার পরিচ্ছন্ন করা হয়।
অনুষ্ঠানে ক্লিন বাংলাদেশের সভাপতি রাহিলা রিমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েত বাজার মহিলা কলেজের প্রধান শিক্ষিকা তহুরিল সবুর।
জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচী শুরু হয়। ক্লিন বাংলাদেশের সভাপতি রাহিলা রিমা বলেন, আমরা সব সময়ই মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখব। আমরা দেশের সচেতন নাগরিক হিসেবে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবোনা । আমরা সকলেই সবাইকে এই বিষয়ে সচেতন করিব। আমরা আমাদের অবস্থান থেকে নিজ এলাকার স্কুল-কলেজের আঙ্গিনা সর্বত্র পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য সবাইকে সচেতন করব। যাতে কেউ আশে পাশে ময়লা না ফেলে সে বিষয়ে সবাইকে সতর্ক করব। আমরা সব সময় দেশের কল্যাণে কাজ করব এবং বাংলাদেশকে একটি সুন্দর দেশ ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলব।
ক্লিন বাংলাদেশের কার্যক্রম পরিচালক মোহা¤মদ সাইফুল ইসলাম বলেন, ক্লিন বাংলাদেশের উদ্যোগে নির্ধারিত প্রতি সপ্তাহে একদিন যে কোন একটি নির্দিষ্ট এলাকা বাছাই করে এলাকার আশেপাশে পরিস্কার পরিচ্ছন্ন করতে হবে এবং প্রতিটি এলাকায় সরাসরি মাইকিং এর মাধ্যমে আশে-পাশের দোকানদার ও সাধারন জনগণকে ময়লা আবর্জনা না ফেলার বিষেয়ে সচেতনতা এবং ডাস্টবিন ব্যবহারের পরামর্শ প্রধান করব।
সনজিৎ দত্ত সৈকত বলেন, পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্নদুত ‘‘বীর ’’ ছেলে ও ‘‘বিহঙ্গ’’ মেয়ে স্বেচ্ছাসেবীদের পরিচ্ছন্নতা বিষয়ে জন সচেতনতা বৃদ্ধিত্বে সব সময় নিয়োজিত থাকতে হবে। ফলে দেশের সকল জনগণ ৪৬% রোগ জীবাণুর আক্রমন থেকে সুরক্ষা পাবে। সর্বোপরি পরিবর্তী প্রজম্মের জন্য নিশ্চিত হবে স্বাস্থ্যকর ও পরিস্কার পরিচ্ছন্ন বাংলাদেশ। পরিস্কার পরিচ্ছন্ন দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান পাবে আমাদের প্রিয় বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েত বাজার মহিলা কলেজের সহকারী শিক্ষিকা শাহিনা ফেরদৌস, চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক মোহাম্মদ নুরুল কবির, আমরা মুক্তিযুদ্ধা সন্তানের সম্পাদক সনজিৎ দত্ত সৈকত, ফাউন্ডার এবং সিইও এর সাধারণ সম্পাদক আরাফাত ইসলাম আকিব।