Friday, September 25

শাকিব-অপুর তালাক কার্যকর ২২ ফেব্রুয়ারি

0

চলতি ফেব্রুয়ারির ২২ তারিখে চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের ডিভোর্স কার্যকর হতে যাচ্ছে। শাকিব গত বছরের ২২ নভেম্বর অপু তালাক নোটিশ দিয়েছিলেন। আগামী ২২ ফেব্রুয়ারি অপুকে পাঠানো শাকিবের তালাক নোটিশের ৯০ দিন পূরণ হচ্ছে। আইন অনুযায়ী সেটি কার্যকর হতে সময় লাগে ৯০ দিন অর্থাৎ তিন মাস। ফলে ২২ তারিখের পর আব্রাম খান জয়ের বাবা-মা আলাদা হয়ে যাচ্ছেন।

শাকিব খান বর্তমানে অস্ট্রেলিয়াতে সুপারহিরো ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। সেখানে তার সাথে রয়েছে নবাগতা নায়িকা বুবলী। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী।

জানা গেছে, ১৭ ফেব্রুয়ারিতে শাকিব খান দেশে ফিরবেন। এরপর ভারত ও স্কটল্যান্ডে ছবির শুটিং এ যাবেন তিনি। এদিকে শাকিবের আশা বাদ দিয়ে অপু বিশ্বাস চলচ্চিত্রে মনোযোগ দিয়েছেন। সম্প্রতি তিনি দু’টি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

শাকিব খান জানান, তিনি আর অপু বিশ্বাসের সঙ্গে বৈবাহিক সম্পর্ক অব্যাহত রাখতে চান না। অপু বিশ্বাসের সঙ্গে শেষ মুহূর্তে কোনো আলোচনা হওয়ার সম্ভাবনা নাকচ করেন তিনি। বলেন, একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য উভয়পক্ষের মধ্যে শ্রদ্ধা থাকতে হবে। আমি মনে করি, তা এখন আর অবশিষ্ট নেই।

ছেলে আব্রামের ব্যাপারে শাকিব খান বলেন, আব্রামের ভালোর জন্য আমার সেরাটা দেয়ার চেষ্টা করব। ছেলের খরচ বাবদ এখন প্রতি মাসে অপুকে এক লাখ দিচ্ছি। এ টাকা নগদে অথবা চেকে দেয়া হচ্ছে।

তালাক কার্যকর হওয়ার পর অপু বিশ্বাসকে বিয়ের দেনমোহর বাবদ সাত লাখ টাকা পরিশোধ করা হবে বলে জানান শাকিব খান।

প্রেম করে শাকিব-অপুর বিয়ে করেন ২০০৮ সালের ১৮ এপ্রিল। কিন্তু ৯ বছর বিয়ের খবর গোপন রাখেন এ তারকা জুটি। চলতি বছরের ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ছয় মাস বয়সী ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে হাজির হন অপু বিশ্বাস। বিয়ের খবর প্রকাশের আট মাসের মাথায় বিবাহ বিচ্ছেদে গেলেন তারা। শাকিব তার আইনজীবী সিরাজুল ইসলামের মাধ্যমে ২৮ নভেম্বর অপু বিশ্বাসের কাছে ডিভোর্স নোটিশ পাঠিয়ে দেন। আইনি প্রক্রিয়ায় তাদের এ বিচ্ছেদ হবে আগামী ৯০ দিনের মাথায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.