ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেয়াল ধসে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটে কাস্টমস অফিসের পাশে অবস্থিত দেয়ালটি ধসে পড়ে। এতে বেশ কয়েকজন চাপা পড়েন। একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিমানবন্দর থানার এসআই ফরহাদ গণমাধ্যমকে বলেন, দেয়ালের নিচ থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখনো জানা যায়নি।
দেয়ালের নিচে আরও অনেকেই চাপা পড়েছেন। তাদেরকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে।
নিহত ব্যক্তি ও দেয়ালের নিচে যারা চাপা পড়েছেন তারা সবাই শ্রমিক বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।