Tuesday, September 22

শিল্পী আবদুল জব্বার আইসিইউতে

0

জয় বাংলা বাংলার জয়, সালাম সালাম হাজার সালামসহ অসংখ্য কালজয়ী গানের শিল্পী আবদুল জব্বারকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। শিল্পীর ছোট ছেলে বাবু জব্বার এ তথ্য নিশ্চিত করেছেন।

কিডনি, হৃৎপিণ্ডের সমস্যাসহ শারীরিক নানা অসুস্থতা নিয়ে গত ৩১ মে বিএসএমএমইউতে ভর্তি হন আবদুল জব্বার। কিন্তু শারীরিক অবস্থার তেমন উন্নতি না হওয়ায় আজ দুপুরে তাঁকে আইসিইউতে নেওয়া হয়েছে বলে জানান বাবু জব্বার।

তিনি আরও বলেন, ডাক্তার উন্নত চিকিৎসার জন্য বাবাকে দ্রুত দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা বলছেন। কিন্তু সেই সামর্থ্য আমাদের নেই।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আবদুল জব্বার স্বাধীনতা পদক, একুশে পদকসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পদক পেয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.