ফাইজার টিকার পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল নিয়ে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কাছে দাখিল করা নথিতে ফাইজার-বায়োএনটেক দাবি করেছে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের দেহে ফাইজার-বায়োএনটেকের তৈরি কোভিড-১৯ টিকা ৯০ শতাংশ কার্যকর।
দুই হাজার ২৬৮ জন অংশগ্রহণকারীকে নিয়ে পরিচালিত পরীক্ষায় যত সংখ্যক শিশুকে প্লাসিবো দেওয়া হয়েছিল, তার দ্বিগুণের বেশি শিশুকে কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছিল। সে হিসেব মোতাবেক এর কার্যকারিতা ৯০ শতাংশের বেশি হয়েছে।
পাঁচ থেকে ১১ বছর বয়সীদের নিয়ে ফাইজারের এ পরীক্ষায় ভাইরাসের বিরুদ্ধে কার্যকারিতার পরিবর্তে শিশু ও বয়স্কদের শরীরে টিকার প্রভাবে অকার্যকর হওয়া অ্যান্টিবডির পরিমাণের তুলনা করেই ছিল উদ্দেশ্য।
ওই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে গত মাসে ফাইজার ও বায়োএনটেক জানিয়েছিল, তাদের কোভিড-১৯ টিকার মাধ্যমে শিশুদের মধ্যে ব্যাপক রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়।
সম্প্রতি এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক এ সংস্থাটি। খবর রয়টার্স, সিএনবিসি, সিবিএস নিউজ, ইউরো নিউজ ও ডয়চে ভেলের।
পাঁচ থেকে ১১ বছর বয়সীদের ১০ মাইক্রোগ্রামের দুই ডোজ টিকা দেওয়া হয়, যেখানে ১২ বছর ও তদূর্ধ্ব বয়সীদের এক তৃতীয়াংশ ডোজ দেওয়া হয়েছিল। এই শ্রেণির শিশুদের জন্য ওই টিকা ব্যবহারে ওষুধ প্রশাসনকে সুপারিশ করা করা হবে কিনা সেবিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার এফডিএর বহিরাগত উপদেষ্টাদের বৈঠকে বসার কথা রয়েছে।
অন্যদিকে ফাইজার যেসব প্রমাণ জমা দিয়েছে, সে প্রসঙ্গে এফডিএর কর্মকর্তাদের পর্যালোচনা আগামী শুক্রবার প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে প্রায় ১৯ কোটি মানুষ সম্পূর্ণ টিকার আওতায় এসেছে, যার ১২ থেকে ১৭ বছর বয়সী এক কোটি ১০ লাখ মানুষ ফাইজারের টিকা পেয়েছে।