শিশু আমেনাকে আগুনে ঝলসে দেয়া নির্যাতনকারী আটক

0

ফেনীতে শিশু আমেনা আক্তারকে আগুনে ঝলসে দেয়া নির্যাতনকারী ফেনীর আনন্দ কমিউনিটিসেন্টারের মালিকের স্ত্রী আফরোজাকে আটক করা হয়েছে।

ভোরে সদর উপজেলার ধলিয়া থেকে তার এক আত্মীয়র বাড়ি থেকে আটক করে পুলিশ। প্রথমিক জিজ্ঞাসাবাদের পর দুপুরের তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ খান চৌধুরী। গেল শনিবার, আমেনার শরীরের পিছনের অংশে আগুন দিয়ে ঝলসে দেয়ার পর, রাতের অন্ধকারে তাকে ঘর থেকে বের করে দেয় গৃহকত্রী আফরোজা। এরপর মধ্যরাতে শহরের তাকিয়া রোড থেকে তাকে উদ্ধার করে, পরদিন ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করেন, এক ব্যবসায়ী। আর এদিকে, ঘরে তালা ঝুঁলিয়ে পালিয়ে যান গৃহকর্ত্রী আফরোজা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.