শেখ হাসিনা সভানেত্রী হিসেবে ভোট চাইছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: কাদের

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে জনগণের কাছে ভোট চাইছেন, সেখানে আইনের ব্যত্যয় ঘটেনি। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

৭ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার প্রস্তুতি উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১১টায় নিউমার্কেট ওভারব্রিজ সংলগ্ন কাঁচাবাজারে লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। লিফলেট বিতরণ কর্মসূচি আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশি কারো কোনো উপদেশের প্রয়োজন নেই। একটি মহল চোরাগলি দিয়ে ক্ষমতায় আসার পাঁয়তারা করছে। তাই তারা বিদেশে প্রভু খুঁজছে। কিন্তু, তাতে কোনো লাভ হবে না। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.