সংবিধানের বাইরে কোনো রূপরেখা কাজে আসবে না- হাছান মাহমুদ

0

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বিএনপির উদ্দেশে বলেছেন, আপনারা যতই রূপরেখা দেন না কেন, সংবিধানের বাইরে কোনো রূপরেখা কাজে আসবে না। হরেক রকম রূপরেখা দিতে পারেন, মনগড়া রূপরেখা নিয়ে কোনো কাজ হবে না।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ কথা বলেন।

হাছান মাহমুদ আরো বলেন, ২০১৩, ১৪, ১৫ সালে বিএনপির বিষ দাঁত দেশের জনগণ ভেঙে দিয়েছে। এখন বিএনপি শুধুই বিষদাঁতবিহীন বিষাক্ত শাপ। তাদের হুমকি আর কাজে আসবে না।

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের ষড়যন্ত্র করলে বিএনপি নামে কোনো দলকে আর খুঁজে পাওয়া যাবে না।

এ আলোচনা সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা বক্তব্য রাখেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.