সংসদে প্রথম দিনেই মেজাজ হারালেন মিমি-নুসরাত

0

নতুন ইনিংস শুরু করলেন মিমি চক্রবর্তী এবং নুসরাত জহান। ভারতে এবারের লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন টালিউডের এই দুই অভিনেত্রী। নুসরাত বিয়ের কারণে প্রথমদিন শপথ নিতে পারেননি। আর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার কারণে লোকসভায় অনুপস্থিত ছিলেন মিমিও।
অবশেষে মঙ্গলবার একবার শপথ নেওয়ার সময় এবং পরে প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনতে— দু’দফায় সংসদে আসেন যাদবপুর এবং বসিরহাটের এই দুই তারকা সাংসদ।

এদিন পার্লামেন্ট থেকে বেরতেই তৃণমূলের এই দুই সাংসকে ঘিরে ধরেন এক ঝাঁক সাংবাদিক, ফোটোগ্রাফার। একটা বাইট পেতে যার যতটা সম্ভব হাত দীর্ঘ করে বুম বাড়িয়ে দিচ্ছেন। একের পর এক ধেয়ে আসে প্রশ্ন। সেইসঙ্গে পড়ে গিয়েছে ছবি, ভিডিওর হুড়াহুড়ি। তাদের কথা চাপা পড়ে যায় সাংবাদিকদের ভিড়ে। এমনকি কেউ একজন ধাক্কাও মারেন মিমিকে। ফলে সকাল থেকে সাংবাদিকদের সহযোগিতা করে আসা দুই অভিনেত্রী এবার আর ধৈর্য রাখতে পারেন না।

নুসরাত দুই হাতে বন্ধুকে আগলে সাংবাদিকদের উদ্দেশে বলেন, ধাক্কা কেন মারছেন? আপনারা এভাবে ধাক্কা মারতে পারেন না। আপনারা দয়া করে বোঝার চেষ্টা করুন। এরপর তাদের একসঙ্গে ছবি তোলার অনুরোধ করলে তারা পাশাপাশি দাঁড়ান, কিন্তু একটু দূরত্ব বজায় রেখে। এবং তারপর নিজেদের গাড়িতে করে বেরিয়ে যান।

এর আগে গত রোববার ভোরে তুরস্ক থেকে স্বপ্নের বিয়ে সেরে ফিরেছেন নুসরাত। সঙ্গী ছিলেন মিমিও।
পরে গত সোমবার রাতেই স্বামী নিখিল জৈনের সঙ্গে দিল্লি পৌঁছান নুসরাত। মিমি সরাসরি তুরস্ক থেকেই সেখানে এসেছিলেন। আগামী ৪ জুলাই আইটিসি রয়্যাল বেঙ্গলে হবে নিখিল-নুসরাতের গ্র্যান্ড রিসেপশন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.