বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ৯ ডিসেম্বর, বিকেলে নতুন ব্রীজ সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক বিক্ষোভ সমাবেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দিন সালাম মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুর আলম তালুকদারের স ালনায় অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মো: ফৌজুল কবির ফজলু, সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুস সবুর, যুগ্ম সম্পাদক শফিউল করিম শফি, সালাউদ্দিন সুমন, গিয়াস উদ্দিন চৌধুরী আজাদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহŸায়ক ইঞ্জিনিয়ার শাহ্ নেওয়াজ চৌধুরী, জিয়াউল কাদের জিয়া, তরিকুল ইসলাম টুটুল, মোনায়েম খান, আবদুল মান্নান, মো: আলমগীর, নঈম উদ্দিন চৌধুরী, লুৎফুর এনাম টিটু, আবদুল কাদের, কামাল হোসেন, রেজাউল করিম মাসুদ, শাখাওয়াত হোসেন, গাজী ফোরকান, শাহ নেওয়াজ, শহিদুল ইসলাম, নাছির উদ্দিন দিদার, মোরশেদ আলী, আমিনুল ইসলাম, আবুল হোসেন, আবু তৈয়ব মাহীর, হান্নান রহিম, তৌহিদ, এনাম, আবছার, খোকন শাহ্, হানিফ, সেলিম, রফিক, জামাল, সৈয়দ নবী, শাওন, মো: সাইর, ফিরোজ মুন্না, মো: হাসান, ইদ্রিস মানিক, নছুরুল্লাহ ইয়াছিন, মো: নেজাম উদ্দিন, মনজুর উদ্দিন, মো: ফয়সাল, মো: ইরফান, মো: মানিক, জিল্লুর করিম, রবিউল, শামসু প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ শাসন ব্যবস্থা চিরস্থায়ী করার লক্ষ্যে অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দী করে রেখেছে। সরকার এখন জনাতঙ্কে ভোগছে। জনগণ ক্ষেপে গেলে তাদের যে গদি থাকবে না তা তারা ভালো করেই বুঝতে পেরেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আওয়ামী লীগ বেশি ভয় পায়। তাই আদালতকে নগ্ন হস্তক্ষেপ করে বার বার তাঁর জামিনকে বিলম্বিত করছে। এই ধরণের মামলায় সাধারণত সাত দিনের মধ্যেই জামিন হয়। কিন্তু খালেদা জিয়ার ক্ষেত্রে সরকারের নগ্ন হস্তক্ষেপে এটা করা হচ্ছে না। বর্তমান অবৈধ সরকার সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য বিএনপি তথা জিয়া পরিবারকে নস্যাৎ করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
বক্তারা আরো বলেন, আগামী ১২ ডিসেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরবর্তী জামিন শুনানির দিন যদি তাঁকে জামিন দেওয়া না হয় ও তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আন্দোলনের মাধ্যমে বর্তমান অবৈধ সরকারের পতন তরান্বিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।