কাপ্তাই প্রতিনিধিঃ সড়ক দুর্ঘটনায় পঙ্গু হওয়ার ২০বছর পর হুইল চেয়ার পেল বদিউল আলম(৫০)। বৃহস্পতিবার (১৩ফেব্রুয়ারি) চন্দ্রঘোনা কেপিএমে খানকা এলায় বসবাসরত দীর্ঘ ২০বছর আগে রাঙ্গুনিয়া হাইভারগোট্যা এলাকায় সড়কদুর্ঘটনায় আহত পঙ্গু বদিউল আলমকে একটি হুইল চেয়ার বিতরণ করে। আহত বদিউল আলম জানান,আমি দূর্ঘটনায় পঙ্গু হওয়ার পর কার নিকট সাহায্যে সহযোগিতা পাইনেই।বা আমাকে কেউ কোন সহযোগিতা করেনি।সম্পা আহমেদ আমাকে একটি হুইল চেয়ার দিয়েছে আমি আল্লাহর নিকট তার জন্য দোয়া করি।
মানবিক সম্পা আহমেদ জানান, নিজ সংসারের বাজার খরচ বাঁচিয়ে কিছু টাকা জমা করি । আর সেই জমাটাকা সমাজের অসহায়,দুস্ত,অন্ধ ও গরীবদের বিভিন্ন ভাবে সাহায্যে সহযোগিতা করছি, এটা শুধু মানবিকতার কারনে।ছোট,ছোট কিছু দিয়ে অসহায়ের মাঝে হাঁসিদেখলে নিজেকে সার্থক মনে হয়। সমাজের সকলে এদেরকে সহযোগিতায় এগিয়ে আশা প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করে।