Monday, September 28

সন্তান জয়ের কারণেই সংসার ভেঙেছে: অপু

0

বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই ঢাকাই চলচ্চিত্রের আলোচিত জুটি শাকিব খান-অপু বিশ্বাস জুটির দাম্পত্য জীবনে ভাঙন শুরু। তাঁদের সংসার ভাঙনের পেছনে সন্তান আব্রাম খান জয় দায়ী বলে দাবি করেছেন অপু বিশ্বাস। যার চূড়ান্ত পরিণতি পাবে আগামী ২২ ফেব্রুয়ারি। সংসারের ভাঙন নিয়ে নিয়ে শাকিব-অপু পরস্পরকে দোষারোপ করেছেন। তবে অপু বিশ্বাস এক গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এ ভাঙনের জন্য সন্তানের জন্মকেই দায়ী করেছেন।

অপু বিশ্বাস বলেন, এখন আর বলতে দ্বিধা নেই যে, আমার সন্তান জয়ের কারণেই সংসার ভেঙেছে। এই সত্য এখন বাংলাদেশের মানুষ জানে। শাকিব কখনো চায়নি আমার সন্তানের জন্ম হোক।

তিনি আরও বলেন, সন্তান বিষয়ে শাকিব আমাকে বারবার বলেছে সন্তান নিলে ডিভোর্স। এই ডিভোর্সের কোনো পরোয়া আমি করিনি। আমি আমার সন্তানের মুখ দেখতে চেয়েছি। ভেবেছি সন্তান এলে সব ঠিক হয়ে যাবে। শাকিবও সব মেনে নেবে। কিন্তু সেটা হল না।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.