‘সরকার পতন, আন্দোলন এসব মুখরোচক শব্দবৃষ্টি করে লাভ নেই-ওবায়দুল কাদের

0

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, সরকার পতন, আন্দোলন-এসব মুখরোচক শব্দ সৃষ্টি করে কোনো লাভ নেই।

তিনি বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালটের মাধ্যম আর নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো বিকল্প নেই। তাই অলিগলি পথে না হেঁটে নির্বাচনমুখী হোন।

শুক্রবার রাজধানীর নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সরকার নাকি স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মানুষের অধিকার হরণ করেছে— বিএনপি নেতাদের এমন কাল্পনিক অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা যখন এসব কথা বলেন, তখনও স্বাধীনতাবিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী তাদের বগলদাবায়।

তিনি বলেন, দেশবিরোধী সব অপশক্তির অভিন্ন প্লাটফরম হচ্ছে বিএনপি। যারা নিজেরাই স্বাধীনতার চেতনা নস্যাতে জন্মলগ্ন থেকেই অপতৎপরতা চালাচ্ছে।

আওয়ামী লীগের নেতৃত্বে দেশের স্বাধীনতা এসেছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগই জনগণকে সুরক্ষা দিতে পারে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.