Tuesday, November 24

সাদকে বিতারিত না করলে দেশ অচল হবে : হেফাজত

0

তাবলিগ জামাতের দিল্লির আমির মাওলানা সাদ কান্ধলভীকে সূর্য ডোবার আগেই দিল্লি ফেরত পাঠানোর জোর দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। তাকে বিতারিত না করলে দেশ অচল করে দেওয়ার হুমকি দিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার দুপুরে বায়তুল মোকাররম মসজিদ চত্বরে নিজেদের বৈঠক শেষে এসব কথা জানান হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল করিম কাশেমী।

হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা বিভাগের যুগ্ম সম্পাদক ফজলুল হক কাশেমী বলেন, ‘তাকে (মাওলানা সাদ) বিতারিত করলে দেশ শান্ত হবে। গাড়িঘোড়া চলবে। নইলে সব অচল করে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, দেশকে অশান্ত করার চেষ্টা চলছে। মাওলানা সাদকে আনতে নিষেধ করা হয়েছিল। তিনি নিজেকে তাবলিগের আমির বলে ঘোষণা করেছেন, যা অনেকেই মানেন না। তিনি অনেক বিতর্কিত বক্তব্য দিয়েছেন।
এর আগে সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়, বিশ্ব ইজতেমায় অংশ নিচ্ছেন না ভারতের তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভী।

গতকাল বুধবার বেলা ১টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন মাওলানা সাদ কান্ধলভী। তার এ দেশে আসার প্রতিবাদে বিমানবন্দর এলাকায় বিক্ষোভ চলে। তাবলিগ জামাতের একাংশ এই বিক্ষোভে যোগ দেয়। এতে বিমানবন্দর থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.