Friday, September 25

সাদার্ন ইউনিভার্সিটিতে “রিডারলেস আর এফ আই ডি ট্রান্সপন্ডার বিষয়ক সেমিনার

0

সাদার্ন ইউনিভার্সিটিতে ইলেট্রিকেল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) এবং ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের উদ্যোগে “রিডারলেস আর এফ আই ডি ট্রান্সপন্ডার” বিষয়ক সেমিনার সম্প্রতি বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসিই বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ড. মোহাম্মাদ আরিফ সোবহান ভূঁইয়া। সেমিনারে উপস্থিত ছিলেন ইইই বিভাগের প্রধান হেদায়েত উল্লাহ, শিক্ষকগণবৃন্দ, ইইই ও ইসিই বিভাগের শিক্ষার্থীরা। রিডারলেস আর এফ আই ডি ট্রান্সপন্ডারের ধারণা ও মূল উপাদান সমূহ শিক্ষার্থীদের সামনে তুলে উপস্থাপন করতে এ সেমিনার আয়োজন করা হয়।
সমাপনী বক্তব্য প্রদান করেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান হেদায়েত উল্লাহ। তিনি এই সেমিনার দ্বারা শিক্ষার্থীরা উপকৃত হবেন এমন আশাবাদ ব্যক্ত করেন এবং অত্র বিভাগের সকল শিক্ষকদের ভবিষ্যতে এই ধরনের ফলপ্রসূ সেমিনার আয়োজন করার আহ্বান জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.